Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়া বাগান উজাড় করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়া বাগান উজাড় করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদীরা।আজ রবিবার (১৮ জুলাই) সকালে সড়ক ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গণপূর্তের গাছ কেটে সড়ক ভবন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে বেশ কিছু গাছও কাটা হয়েছে। তারা অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানান। একই সঙ্গে শহরের চৌড়হাস মোড়ে সড়ক ও জনপথের যে ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে ভবন নির্মাণের দাবি জানানো হয়।জানা যায়, কুষ্টিয়ায় গণপূর্তের গাছ উজাড় করে সড়ক ভবন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ। শহরের সাদ্দাম বাজার মোড়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গণপূর্তের অফিস। একই অফিসের মধ্যে সড়ক ও জনপথের কার্যালয়ের সামনে বিশাল একটি ফলজ ও বনজ বাগান রয়েছে। গণপূর্তের দাবি অনুযায়ী ভবন ও বাগানটি তাদের জায়গায়। কিন্তু ভুল করে সড়ক ভবনের নামে রেকর্ড হওয়ায় তারা বাগান কেটে গায়ের জোরে ভবন নির্মাণের চেষ্টা করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:37 pm, Sunday, 18 July 2021
31 Time View