মোঃ ফরিদুল ইসলাম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গাইন পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের কন্যা শান্তনা খাতুন (২০) এর একই থানার রিফাইতপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন পুত্র মোঃ ইয়ামিন গনির সাথে কয়েক মাস আগে ইসলামি শরীয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হয়। পরে মায়ের বাড়ী হোসেনাবাদ গ্রামে বেড়াতে এসে গৃহবধু শান্তনা আর বাড়ী ফেরেনি।
সম্ভাব্য অনেক যায়গায় খোজা খুজি করে তার সন্ধান মিলাতে না পারায় নিখোজ শান্তনা খাতুনের মা মোছাঃ সিমা খাতুন গত ০২/০৬/২০২১ ইং তারিখে দৌলতপুর থানায় একটি জিডি করেন যার নং ১১৮/২১। জানা গেছে শান্তনা তার মায়ের বাড়ী হোসেনাবাদের গাইনপাড়া গ্রামে অবস্থান করা কালে গত ০২/০৬/২০২১ তারিখ সকাল ৯টার দিকে নিজের প্রয়োজনীয় কেনা কাটার জন্য হোসেনাবাদ বাজারে যায় সেখান থেকেই শান্তনা নিখোজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনেও একাধিক বার ফোন কল করেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তার স্বামী ইয়ামিন গনি জানান তার স্ত্রী শান্তনা খাতুন তার মায়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় নগদ ৬৭ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ্যাধিক টাকার সোনার গহনা নিয়ে গেছে।







