Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পরীমণির পর এবার আটক হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// পরীমণির পর এবার আটক হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। বেশকিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সন্ধ্যার দিকে পান্থপথ সিগন্যালে তার গাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে তাকে আটক করা হয়।বোটক্লাব কাণ্ডের পর পরীমণির সঙ্গে ছায়ার মতো ছিলেন চয়নিকা চৌধুরী। পরীমণি নির্মাতা চয়নিকা চৌধুরীকে ‘মা’ সম্বোধন করেন। বোটক্লাব কাণ্ডের পর থেকেই পরীর মাথার ছাতা হয়ে ছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু, গেল ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার সময় সাহায্য প্রার্থনা করলেও কাউকে পাশে পাননি। এমনকি ছিলেন না চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরীও যেন হঠাৎ অন্তরালে চলে যান।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনায় জড়ান নেটিজেনরা। পরীমণিকে আটকের সময় তার পাশে না থাকার বিষয়ে গণমাধ্যমকে চয়নিকা চৌধুরী জানান, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়।এর আগে, চিত্রনায়িকা পরীমণির সাথে কাজের সম্পর্ক, ব্যক্তি পরীমণির ব্যাপারে ততটা জানাশোনা নেই বলে মন্তব্য করেন নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যদি তার কাছে কিছু জানতে চান তাহলে তিনি সাহায্য করবেন বলেও জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:19 pm, Friday, 6 August 2021
28 Time View