Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এজেন্ট ব্যাংকের গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরআ

মাসুদ রানা মেহেরপুর জেলা প্রতিনিধি// টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে মেহেরপুরের গাংনীর গাড়াডোব মাঠের মধ্যে খাদেমুল ইসলাম (৩৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে এগারটার দিকে এ ঘটনাটি ঘটে।

খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।গুরুতর আহত হলেও টাকার ব্যাগ আঁকড়ে পড়েছিলেন খাদেমুল ইসলাম। তার কাছে থাকা ৪৬ লক্ষ টাকা হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক কোমরপুর শাখা এজেন্ট খাদেমুল ইসলাম ৪৬ লক্ষ টাকা একটি ব্যাগে নিয়ে মোটর সাইকেলযোগে গাংনী শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

আমঝুপি-গাড়াডোব সড়কে গাড়াডোব গ্রামের ফাঁকা মাঠে আসলে তাকে আক্রমণ করে ছিনতাইকারীরা। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তা আঁকড়ে ধরেন খাদেমুল। এসময় তার কোমরে গুলি করে ছিনতাইকারীরা।

রক্তাক্ত খাদেমুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগ আড়কে ধরে ছিলেন। এক পর্যায়ে পথচারীরা এগিয়ে আসলে একটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা আমঝুপির দিকে পালিয়ে যায়। পথচারীরা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান শাওন।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত খাদেমুলের কাছ থেকে টাকাগুলো হেফাজতে নেওয়া হয়েছে। তার ব্যাগে ৪৬ লাখ টাকা রয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:41 pm, Friday, 27 August 2021
63 Time View