Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় শাহী মসজিদের মান্নতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে কবির খান (৩৩) নামে এক যুবক নিহত

কুষ্টিয়া জেলা বিশেষ প্রতিনিধি// কুষ্টিয়ায় ঝাউদিয়া শাহী মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কবির খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কবির খান কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজিদপাড়া এলাকার মৃত মান্নান খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার ঝাউদিয়া শাহী মসজিদে চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। সেই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কবির খান নামে এক যুবক নিহন হন। ওসি মুস্তাফিজুর রহমান রতন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস বলেন, মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। লাঠির আঘাতে কবির খানের মৃত্যু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 pm, Saturday, 4 September 2021
29 Time View