Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে ১ বাংলাদেশীর মৃত্যু

খালেকুজ্জামান লাল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি// কুড়িগ্রামের রৌমারীর কাউনিয়ার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। তিনি কাউনিয়ারচর গ্রামে শশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে গেলে ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ করে গুলি ছোঁড়ে।

এতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মৃত্যু হয়।জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোর রাতে সীমান্তে ৩/৪ রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি।

পরে স্থানীয়দের মাধ্যমে শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল।

এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:54 am, Sunday, 5 September 2021
31 Time View