Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঝিনাইদহে বাসযাত্রীকে আটকের পর তার কাছে থেকে দেড়কেজি স্বর্ণালংকার উদ্ধার

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহে এক বাসযাত্রীকে আটকের পর তার কাছ থেকে প্রায় দেড়কেজি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার চুয়াডাঙ্গা সড়কের ভেটরিনারি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে জেলা গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জের আব্দুল মোমিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলারর সীমান্ত থেকে বাসযোগে একটি স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবর পায় পুলিশ। সেই মতো পুলিশ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ভেটরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি শুরু করে।

“দুপুরে রয়েল পরিবহনের একটি বাস থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক কেজি ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণলংকার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।”

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে আনোয়ার জানান।

গ্রেপ্তার রফিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গার এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারের চালান গ্রহণ করেন রফিকুল। সেগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও তিনি একটি চালান ঢাকায় নিয়ে গিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:51 am, Saturday, 11 September 2021
46 Time View