Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি ঢাকা// শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি এবং স্কুল-কলেজ চালু হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। এছাড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুমোদিত পরিকল্পনার আলোকে বছরব্যাপী নানা আয়োজন বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান আয়োজনে সরাসরি ও ভার্চুয়াল উভয় প্লাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব তৃণমূল পর্যন্ত উদযাপন করা হবে। সব শ্রেণি-পেশার মানুষকে উদযাপনের অংশীদার করা হবে।

এজন্য স্বাধীনতার ৫০ বছরে ৫০টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেলা, মুক্তিযোদ্ধা সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, গ্রন্থ প্রকাশ, মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্লোবাল সামিট ও সেমিনার ইত্যাদি।সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও গবেষক কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক) এবং এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় ভার্চুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. কামাল হোসেন, কবি ও লেখক তারিক সুজাত ও গণমাধ্যম ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়সহ কমিটির অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:53 pm, Wednesday, 15 September 2021
28 Time View