Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এবার ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রমেশ চন্দ্র ঘোষ জানান, ১ জুনের পর থেকে যেভাবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হচ্ছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে। সে অনুযায়ী বাসের সংখ্যা ও রুটও নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকিট এবার বিক্রি হবে না।তিনি আরো জানান, বর্তমান সময়ের মতো ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের আসন্ন ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে সেবা পরিচালনার অনুরোধ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:39 pm, Monday, 20 July 2020
37 Time View