দৌলতপুরের ফিলিপনগর এ ৬ মাসের গর্ভবতীর অনৈতিক গর্ভপাত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)ঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর রিফিউজি পাড়ার পচু মন্ডলের স্কুল পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের আমির বিশ্বাসের ছেলে মাসুদ হোসেন (২০) অবৈধ ভাবে সম্পর্কে লিপ্ত হয়ে ৬মাসের অন্তসত্বা স্কুল পড়–য়া ছাত্রী।

বিষয়টি ধামাচাপা জন্য মেয়ের মা গোপনে কবিরাজের ঔষধ এর মাধ্যমে মেয়ের গর্ভপাত ঘটিয়ে বাচ্চা মাটিতে পুতে রাখে।

এঘটনা জানাজানি হলে এলাকাবাসী মেয়ের মাকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে দৌলতপুর থানা পুলিশে দিলে দৌলতপুর থানা তদন্ত কর্তকর্তা ঘটানস্থল থেকে আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য কুষ্টিয়া পরিয়েছেন।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, কুমারী মেয়ে গর্ভবতী হওয়ার খবরে পরিবারে ও গ্রামে নানা কানাঘুষা চলতে থাকলে মেয়ের মা বাধ্য হয়ে গোপনে মেয়ের গর্ভপাত করিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে মাসুদ হোসেন পলাতক রয়েছে। এ বিষয়ে জানতে একাধিকবার মাসুদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।