হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সোমবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ মোনাজাত।পরে উপজেলা কনফারেন্স রুমে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার, প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণের প্রস্তুতকৃত প্রেজেন্টেশন প্রদর্শন, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদ্যের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো.আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







