Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে সবজির দাম, চড়া মাছের বাজার

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর কাচাবাজারে।

সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় অনেক কম সবজির ট্রাক ঢুকেছে কারওয়ান বাজারে। ফলে দাম বেড়েছে প্রায় সব সবজির।কারওয়ান বাজারে আজ পাইকারিতে মানভেদে বাঁধাকপি ও ফুলকপির দাম ছিল ৩০ থেকে ৫০ টাকা।

বিক্রেতারা জানান, বেগুন, মুলা,করলা, লাউসহ প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। পরিবহন সংকট সরবরাহ কমলে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কার কথাও জানান বিক্রেতারা।

এদিকে, পরিবহন ব্যয় বাড়লেও দামে এখনো তেমন প্রভাব পড়েনি পেঁয়াজ, আদা, রসুন, আলুর। কারওয়ান বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৯ টাকা কেজি। আর দেশি পেঁয়াজ মানভেদে পাওয়া যাচ্ছে ৪৮ থেকে ৫৬ টাকায়।

পাইকারিতে চীনা আদা ৯০ থেকে ৯২ এবং চীনা রসুন ৯৬ থেকে ৯৮ আর দেশি রসুন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।আর বাজারে শীতের নতুন সবজির চাহিদা থাকায় দাম একটু বেশি। সপ্তাহের ব্যবধানে দামে খুব একটা হেরফের না হলেও সব ধরনের মাছও বিক্রি হচ্ছে চড়া দামে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:44 pm, Friday, 5 November 2021
41 Time View