Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় ৫ বন্ধু মিলে ধর্ষণ, আটক ১

কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি:- কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে ৫ জন মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ইতিমধ্যে মোঃ রাসেল নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

এজাহার অনুযায়ী জানা যায়, ৮ জুলাই রাতে মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে মোঃ জয় (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে এসে খুনকার তলা নামক স্থান থেকে ইঞ্জিন চালিত ভ্যানযোগে কামারপাড়া চরে কলাবাগানে নিয়ে গিয়ে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন(২৪), আশরাফ আলীর ছেলে রাসেল(৩০), মোঃ বাদশাহের ছেলে নাসিম(২০) ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নু(৪০) সহ ৫ জন ধর্ষণ করার পর তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ।

ধর্ষিতা পরবর্তীতে ধর্ষকদের পরিবারের চাপে পালিয়ে ঢাকা চলে যাবার কারনে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করে। আজ শুক্রবার (২৪শে জুলাই) ধর্ষিতা নিজে বাদী হয়ে কুমারখালী থানায় সশরীরে এসে মামলা দায়ের করে, মামলা নং ২২ ।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, ৮ তারিখের গ্যাং রেপের বিষয়টি তিনি জানার পর কোনভাবেই বাদীকে খুঁজে না পাবার কারনে ব্যবস্থা নিতে পারেননি । বাদী স’শরীরে থানায় এসে অভিযোগ দেবার পর মামলা এন্ট্রি হয়েছে এবং একজন আসামী গ্রেফতার হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:09 pm, Friday, 24 July 2020
69 Time View