Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি// জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় হুথিদের লক্ষ্য করে ৩৫টি হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জোটের তথ্যানুযায়ী, এ হামলায় ২শ’র বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি ধ্বংস করা হয়েছে তাদের ২৪টি সামরিক যান। মারিবের যুদ্ধে এখন পর্যন্ত ২৭ হাজার হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। হুথিদের আরও ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন জোটের মুখপাত্র।

২০১৪ সালে বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ।জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে।

দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। ইয়েমেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:22 pm, Thursday, 18 November 2021
24 Time View