Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ভারতের কেরালা রাজ্যের শিবা নামে এক নারী।

৩৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের জননী।এ ঘটনায় অভিযুক্ত নারীকে শনিবার (২০শে নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। আর অ্যাসিডদগ্ধ অরুণ কুমার (২৮) রাজ্যের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে অরুণের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তবে তিনি জানতেন না যে ওই নারী বিবাহিত বা তার দুটি সন্তান রয়েছে।

বিষয়টি জানার পর অরুণ ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান।আর তখনই ওই নারী অরুণকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন।

কিন্তু অরুণ এতে রাজি না হওয়ায় ওই নারী তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং টাকা দাবি করেন।গত ১৬ই নভেম্বর অরুণ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে শিবাকে তার দাবি করা টাকা দিতে আদিমালি মন্দিরে যান। ওই মন্দিরের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, অরুণ ও শিবা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।হঠাৎ তিনি অরুণকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়।

আর এই অ্যাসিড মারতে গিয়ে শিবাও সামান্য আহত হন।এ ঘটনার পর অরুণ প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজ্যের একটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অরুণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 am, Sunday, 21 November 2021
30 Time View