Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সারা রাত মর্গের ফ্রিজে পরদিন নড়ে উঠল ‘মৃত’ ব্যক্তি

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- দুর্ঘটনায় গুরুতর আহত সুরেশ কুমারকে মৃত ঘোষণার পর চিকিৎসকরা ময়নাতদন্তের জন্য মর্গের ফ্রিজে রেখেছিলেন।

সেখানে সারা রাত (৭ ঘণ্টা) থাকার পর সকালে হঠাৎই নড়ে ওঠে ’মৃত’ ঘোষণা করা ওই ব্যক্তি।অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। খবর আনন্দবাজার পত্রিকা’র।মর্গের ফ্রিজে ৭ ঘণ্টা থাকার পরে বেঁচে ফেরা সুরেশ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার ইলেকট্রিক মিস্ত্রি সুরেশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে।ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। এর মধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে।

পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভালভাবে পরীক্ষা করার অনুরোধ করেন।চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর আবার হাসপাতালে সুরেশকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা চলছে সুরেশের। তবে তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন সংকট কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে সুরেশ বাড়ি ফিরতে পারবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:39 pm, Monday, 22 November 2021
28 Time View