Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

৩ হাজার কোটি টাকা পাচ্ছেন সকলগার্মেন্টস মালিকরা

নিউজ ডেস্ক:- করোনায় সৃষ্টি হওয়া সংকট কাটানোর লক্ষ্যে বিশেষ তহবিল থেকে আরও তিন হাজার কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের।শ্রমিক-কর্মচারীদের জুন- জুলাই মাসের বেতন ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেয়া হচ্ছে। তবে জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, কেবল তারাই এই ঋণ পাবেন। নতুন করে আর কাউকে এই ঋণ দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, শেষবারের মতো চলতি মাসের মজুরি দিতে তহবিল থেকে ঋণ পাবেন গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। গত জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, তার বাইরে নতুন কেউ পাবেন না। ওই ঋণের বিপরীতে প্রথম তিন মাসের সার্ভিস চার্জ ২ শতাংশ। চলতি মাসের ক্ষেত্রে অবশ্য সেটি হবে সাড়ে ৪ শতাংশ। এক্ষেত্রে সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে।এর আগে, শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ৮০ শতাংশ পণ্য রফতানি করছে এমন প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ দেয়া হয়। ইতিমধ্যে এ তহবিল থেকে ঋণ নিয়ে গত এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বেতন দিয়েছে অনেক রফতানিকারক প্রতিষ্ঠান।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও তিন মাস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য সরকারের কাছে বিশেষ তহবিল থেকে ঋণ চেয়ে আবেদন করেন গার্মেন্টস মালিকরা। এর প্রেক্ষিতে একমাস অর্থাৎ চলতি মাসের বেতন-ভাতা দেয়ার জন্য তাদের আরও তিন হাজার কোটি টাকা দেয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:40 am, Saturday, 25 July 2020
56 Time View