Jashore , Monday, 9 November 2026

যশোরে ৫ বছরে আয় বেড়েছে ইউপি চেয়ারম্যানদের

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরে পাঁচজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, গত পাঁচ বছরে তাদের আয় তুলনামূলক বেড়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) শহরের একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর আয়োজিত ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।বিজ্ঞাপনযশোর জেলার ১০ ইউনিয়নে ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্প বাস্তবায়ন করেছে রাইটস যশোর।

এ প্রকল্পের আওতায় প্রকাশিত পাঁচজন ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণীতে দেখা গেছে, পাঁচ বছর আগে মণিরামপুরের ভোজগাতি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। বর্তমানে তার বার্ষিক আয় পাঁচ লাখ ৩০ হাজার টাকা।

স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে এক দশমিক ৫ শতক জমি ও নির্ভরশীলদের নামে ৩০ শতক জমি। ধার ও ঋণ আছে ছয় লাখ টাকা।বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ২২ লাখ টাকা। বর্তমানে আয় বেড়ে হয়েছে ২৫ লাখ টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১৫ একর জমি ও স্ত্রীর নামে ২০ ভরি সোনার গহনা।

তার দেনার পরিমাণ ছয় লাখ টাকা।বিজ্ঞাপনকেশবপুর সদর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ৯ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে তাদের বার্ষিক আয় ১০ লাখ ২২ হাজার টাকা।

স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৩ বিঘা জমি, স্ত্রীর নামে ৯ শতক ও নির্ভরশীলদের নামে ৮ বিঘা জমি আছে। ব্যাংক ঋণ আছে ৯ লাখ টাকা।অভয়নগরের প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন ও তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ১৩ লাখ ২১ হাজার ৪০৮ টাকা।

বর্তমানে তাদের বার্ষিক আয় ১৬ লাখ ৮৬ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে ৫ শতক, নিজের ২ দশমিক ১৮ একর জমি ও পাঁচ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের বাড়ি, স্ত্রীর ১০ দশমিক ৫ ভরি সোনার গহনা ও নিজের চার লাখ টাকা মূল্যের জিপ গাড়ি আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:16 am, Wednesday, 1 December 2021
28 Time View