ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সারা দেশে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

চারদিনের এই কর্মসূচি চলবে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত।প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।