বসের ওপর রেগে তেলের ডিপোয় আগুন দিলেন নারীকর্মী!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- অফিসের বসের ওপর রেগে তেলের ডিপোয় আগুন দেয়ার অভিযোগ উঠেছে এক নারী কর্মীর বিরুদ্ধে। এতে পুড়ে ছাই হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।

থাইল্যান্ডের নাখোন পাথোম প্রদেশে ওই তেলের ডিপোয় কাজ করতেন অ্যান শ্রিয়া নামে ৩৮ বছরের ওই কর্মী।এমন ঘটনার তদন্তে নেমে তাজ্জব পুলিশও! বসের উপর রাগ করে এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যান শ্রিয়া। বসের উপর রাগের খেসারতে পুড়ে ছাই হলো কোটি কোটি টাকার সম্পত্তি।জানা যায়, দীর্ঘদিন ধরেই অফিসের বসের উপর রেগে ছিলেন অ্যান শ্রিয়া। মাঝে মাঝেই বসের ধমক আর বকুনিতে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। ২৯ নভেম্বরও ছিল তেমনই একটি দিন।

সকালে দপ্তরে ঢুকেই বসের ধমক শুনে মন বিগড়ে যায় তার। দুপুরের বিশ্রামের পর কাজে ফিরে ফের এক দফা ধমক। তাতেই ভাঙল শ্রিয়ার ধৈর্যের বাঁধ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি কাগজের টুকরো হাতে ধরে তেলের গুদামের দিকে এগিয়ে যাচ্ছেন শ্রিয়া।

তার কিছুক্ষণের মধ্যেই তাকে অবসন্ন অবস্থায় হাঁটতে হাঁটতে ফিরে আসতে দেখা যায়। মিনিট দুয়েকের মধ্যেই বিস্ফোরণের শব্দ আর আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। আগুনের ভয়বহতায় এতটাই ভয়ংকর ছিল যে প্রদেশটির বিভিন্ন স্থান থেকে আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা।

পরে এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৪০টি ইউনিটকে দুই দিন ধরে কাজ করতে হয়। এ ঘটনার পর পুলিশ শ্রিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। শ্রিয়া জানান, রাগের বশে কাগজে আগুন ধরিয়ে তা তিনি ছুড়ে দেন তেলের পিপের উপর। তার পর যা হওয়ার তা হয়!