Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আমন ধান ওঠার পরও কুষ্টিয়ায় চালের মূল্য বৃদ্ধি

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। চলছে আমনের ভরা মৌসুম। কুষ্টিয়ায়, অধিকাংশ মাঠ থেকে ধান কেটে তোলা হয়েছে কৃষকের ঘরে।

এই সময় সাধারণত চালের দাম নিম্নমুখী থাকার কথা। কিন্তু, গত এক সপ্তাহ ধরে চালের দাম খুচরা বাজারে বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা করে। বিক্রেতারা বলছেন, মিলাররা সব রকম চালের দাম বস্তাপ্রতি ১০০-১৫০ টাকা করে বাড়িয়েছে।

যার ফলে তাদেরকে বেশি দামেই চাল কিনে তা আবার বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এদিকে, ধানের ভরা মৌসুমেও বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।এ ব্যাপারে চালকল মালিকরা বলছেন, ডিজেলের দাম বাড়ার কারণে গাড়িতে ধান আনা এবং চাল বাইরে পাঠানো দুটোর খরচই বেড়ে গেছে।

সেই সাথে সব ধরনের ধানের দামও বেড়েছে মণ প্রতি ৫০ থেকে ১শ’ টাকা, তার প্রভাবই পড়ছে চালের বাজারের ওপর।

ধানের দাম না কমা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তারা।কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এ মৌসুমে, মোট ৮৮ হাজার ৮৮২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন চাষীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:04 pm, Tuesday, 14 December 2021
38 Time View