Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

উম্মে কুলসুম চাঁপাই জেলা প্রতিনিধি// চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবসী ও শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।

নিহত বাংলাদেশি যুবক শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলীপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ইব্রাহিম আলী (২৫)।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১ এস ও ১৮২/২-এস এলাকায় ভারতের স্বশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইব্রাহিম।

পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে তাকে নিয়ে যায়।এদিকে, বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে নিহত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিতে এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টাও চলছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Wednesday, 22 December 2021
26 Time View