Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়ন, ‘ধর্মগুরু’র কারাদণ্ড

আন্তর্জাতিক সংবাদ:- এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন।বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি.-কে ৫ বছরের কারাদণ্ড দেন।
২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহরে অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি. গ্রেফতার হন।

তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু। জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবী’ দাবি করতেন।
রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:54 pm, Friday, 31 December 2021
28 Time View