Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বরগুনায় বাবা-ছেলের ধর্ষণের শিকার কিশোরী!

বরগুনা জেলা প্রতিনিধি// বরগুনায় বাবা ও ছেলের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আসামিরা হলো, বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও গাজীকালু দরবারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) ও তার ছেলে আরিফ (২১)। নুরুল ইসলাম পেশায় একজন বাস চালক এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়া, ছেলে আরিফ বখাটে বলেও জানা যায়।কিশোরীর মা বাজারে সবজি বিক্রি করেন। এই সময়টাতে মেয়ে থাকে তার বান্ধবীর বাসায়। সুযোগ পেয়ে বান্ধবীর বাবা নুরুল ইসলাম বিয়ের প্রলোভনে ধর্ষণ করে সেই কিশোরীকে। এরপর তার ছেলে আরিফও ধর্ষণ করে তাকে। এ ঘটনার পর কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।ভুক্তভোগী কিশোরী জানান, তারা সেই বাসায় ভাড়া থাকেন। তাকে বাবা-ছেলে নানা সময়ে উত্যক্ত করত বলেও অভিযোগ করে মেয়েটি। এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন ওই কিশোরী।বাবা-ছেলের এ ধরণের অপকর্মের বিচার চাইতে গেলেও নানা হুমকি-ধমকির শিকার হন ভুক্তভোগী কিশোরীর মা।

ওই কিশোরীর মা বলেন, ‘আমি তো বাসায় সব সময় থাকি না। মেয়ে একাই থাকে অনেক সময়। এই সুযোগে নুরুল ইসলাম এবং তার ছেলে কয়েকবার বাড়িতে আসে। এখন আমার মেয়ে অন্তঃসত্ত্বা। এটা নিয়ে কথা বলতে গেলেই আমাকে মারধর করা হয়।’তবে বাবা-ছেলের এ ধরণের অপকর্ম নতুন কিছু নয় বলে দাবি প্রতিবেশীদের। বাবা-ছেলের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর মা থানায় এসে অভিযোগ করেন যে, নুরুল ইসলাম এবং তার ছেলে তার মেয়েকে পাশবিক নির্যাতন করেছে দীর্ঘদিন ধরে। মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

এরপর অভিযুক্তদের আটক করা হয়। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:59 pm, Monday, 3 January 2022
20 Time View