নির্যাতন ও হত্যার হুমকিসাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে থানায় স্ত্রীর জিডি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি হত্যার হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।জিডিতে তার স্ত্রী উল্লেখ করেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে আমাকে এবং আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছে। এমনকি হত্যার হুমকিও দিয়েছে।

পুর্বের ন্যায় আজকেও আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ এবং মারধর করতে উদ্যত হলে আমি ৯৯৯ এ ফোন দিলে ধানমন্ডি থানার পুলিশ বাসায় আসলে সে বাসা থেকে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যেকোনও সময় যেকোনও ক্ষতিসাধন করতে পারে।উল্লেখ্য, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়।বিতর্কের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে আবারও দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকে আড়ালে রয়েছেন ডা. মুরাদ হাসান।