কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি\\ ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হয়েছেন।
সোমবার বিকেলে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে চাচা আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ ঐ জমিতে গেলে চাচা ও ভাতিজার মধ্যে বাক-বিতন্ডা হয়।
এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







