Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মেহেরপুরের গাংনীতে ১শ’৭০টি গাঁজার গাছ জব্দ, গাঁজা চাষী পলাতক

মাসুদ রানা মেহেরপুর জেলা প্রতিনিধিঃ- মেহেরপুরের গাংনীতে ১শ’৭০টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলালের বাড়ি থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,

মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলাল হোসেন তার বাড়ির পার্শে একটি মাঠে ১০ কাঠা জমিতে গাঁজা চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষী দুলাল হোসেন পালিয়ে গেছে। তিনি আরো জানান,গাঁজা ব্যবসায়ী দুলাল হোসেন গাঁজা উৎপাদন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। দুলাল হোসেন সহ গাঁজা চাষের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমান গাঁজার গাছ জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:11 pm, Thursday, 30 July 2020
85 Time View