Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রেমিককে চার তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করল প্রেমিকা!

বাপ্পি বিশ্বাস (ভারত) পশ্চিমবঙ্গ প্রতিনিধি// প্রেমিককে চার তলা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। এই প্রেমিকা পেশায় একজন নৃত্যশিল্পী।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাউড়িয়ার বুড়িখালি এলাকায়।প্রেমিকের নাম শশীকান্ত মালিক (৩২)।

বৃহস্পতিবার (২০ই জানুয়ারি) শশিকান্তের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে বার ডান্সার কেয়া সরকার ওরফে টিনাকে গ্রেপ্তার করেছে বাউড়িয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, অঙ্কুরহাটির একটি হোটেলে গান গাইতেন শশীকান্ত। ওই হোটেলেই নর্তকী হিসেবে কাজ করতেন টিনা।

শশীকান্তের স্ত্রীর দাবি, সেখানেই টিনার সঙ্গে আলাপ হয় তার স্বামীর। তারপর তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি বছর খানেক আগে শশীকান্ত টিনাকে নিয়ে বাউড়িয়ায় একত্রে বসবাস করতে শুরু করেন।মামনি মালিকের আরও অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টিনা ফোন করে জানান শশীকান্ত চার তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে টিনার কথায় বিশ্বাস করেননি তিনি।মামনি পুলিশের কাছে অভিযোগ করেন, পরিকল্পনা করেই তার স্বামীকে হত্যা করেছেন টিনা।ওই অভিযোগের ভিত্তিতে বাউড়িয়া থানার পুলিশ হত্যা মামলায় টিনাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার টিনাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে নেয়া হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:02 pm, Thursday, 20 January 2022
25 Time View