সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদের ‘অহিংস’ ভাষা
বনি আল মামুন রাজশাহী জেলা প্রতিনিধি:- সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ক্ষুব্ধ স্লোগান কিংবা অনশনে অসুস্থতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে এতসব উত্তেজনা-আতঙ্কের মাঝেও সৃজনশীলতায় রাঙা তাদের প্রতিবাদের ‘অহিংস’ ভাষা।
কেউ গানে, কেউ বা কবিতায় জানান দিচ্ছে তীব্র ক্ষোভের কথা।পুলিশের হামলার পরপরই যখন ক্লাস পরীক্ষা বন্ধ করে হলত্যাগের ঘোষণা আসে, শিক্ষার্থীদের বিক্ষোভ তখন রূপ নেয় উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে।
তারুণ্যের এই আন্দোলনের ভাষা ভিন্নমাত্রা পেয়েছে সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশে।
প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের প্রতিবাদ শিক্ষার্থীরা প্রকাশ করছেন সুরে সুরে।কখনো আবার দ্রোহের কবিতা কণ্ঠে তুলেছেন বিক্ষুব্ধরা।ক্যাম্পাসের কয়েকটি স্থানে ব্যাঙ্গচিত্র এঁকেও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
Tag :


























