কুষ্টিয়ায় বিধান হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় কিশোর সাগর আহমেদ বিধান হত্যায় জড়িত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৩শে জানুয়ারি রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া পালপারায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিধান হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী চেয়ে বক্তব্য রাখেন তার মা মোছাঃ সবেদা খাতুন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।

ঘন্টাব্যপীচলা উক্ত মানবন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। গত ১৮জানুয়ারী বিকেলে নিখোঁজের ১০দিন পর হাত পা বাঁধা অবস্থায় তাকে

উদ্ধার করে পুলিশ।

এঘটনায় জড়িতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রেম ঘটিত কারণে সাগর আহমেদ বিধানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংএ জানায় পুলিশ। বিধান জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।