Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সিরিয়া সীমান্তে ২৭ মাদক পাচারকারীকে হত্যা

আন্তর্জাতিক সংবাদ:- জর্ডান-সিরিয়া সীমান্তে ২৭ মাদক পাচারকারীকে হত্যা করেছে জর্ডান সেনাবাহিনী। পাশাপাশি ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অ্যাম্ফিটামিন জাতীয় মাদক ক্যাপ্টাগন।

জর্ডানের সেনবাহিনীর এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় তুষারঝড় চলছিল। সে সময় একদল ব্যক্তি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশের চেষ্টা করার সময় প্রথমে তাদের থামার সঙ্কেত দেওয়া হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় গুলি চালায় জর্ডানের সেনাবাহিনী। খবর- রয়টার্স’র।

সেনা সদস্যদের গুলিতেই নিহত হয় এই ২৭ জন। বাকিরা পিছু হটে সিরিয়ায় ফের ঢুকে পড়তে সক্ষম হয়। পিছু হটার সময় বিপুল পরিমাণ ক্যাপ্টাগন তারা ফেলে যায়।

তবে সীমান্তের ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি সামরিক বাহিনীর বিবৃতিতে।গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে বিধ্বস্ত সিরিয়া বর্তমানে মধ্যপ্রাচ্য এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাচালনকারীদের একপ্রকার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

মধ্যপ্রাচ্যের অ্যাম্ফিটামিন যাতীয় মাদকের যোগান প্রায় পুরোটাই আসে সিরিয়া থেকে।মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলোত ক্যাপ্টাগনের চালান পাঠাতে জর্ডানকে করিডোর হিসেবে ব্যবহার সিরীয় মাদকপাচারকারীরা।জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ, এই মাদকপাচারকারীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা হলো ইরানের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহ।

সিরিয়ার দক্ষিণাঞ্চল মূলত এই গোষ্ঠীটিই নিয়ন্ত্রণ করে। তবে হেজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।বার্তাসংস্থা রয়টার্সকে জডার্নের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার ক্ষমতাসীন সরকার বাশার আল আসাদকে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে অভিযোগ জানানো হয়েছে।

সিরিয়ার সরকারি কর্মকর্তারা এ বিষয়ে রয়টার্সকে বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে মাদাক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনা পুলিশ। অভিযানে এ পর্যন্ত বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:25 pm, Thursday, 27 January 2022
25 Time View