মতিন নাটোর জেলা প্রতিনিধি// নাটোরে হালসা ইউনিয়নে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১০টার দিকে নাটোর সদরের হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২১) একই এলাকার আব্দুল মমিনের মেয়ে।
অভিযুক্ত রাজু প্রামাণিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানান, শনিবার সকালে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল নিশ্চিন্তপুর এলাকার জনৈক মমিনের বাড়িতে গিয়ে মিম আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তদন্ত করে অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুলিশ।







