Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নুডুলস চুরির অপরাধে কিশোরকে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নুডুলস চুরির অপরাধে এক কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন করেছে দোকান মালিক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের ব্যবসায়ী আমানুল্লাহ তার দোকান থেকে নুডলস চুরির অভিযোগ তুলে কিশোর সাদ্দামকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আমানুল্লার দোকান থেকে রাধিকাগঞ্জের কিশোর সাদ্দাম হোসেন দুই প্যাকেট নুডলস চুরি করে বলে অভিযোগ ওঠে।

চুরির অভিযোগে দোকান মালিক আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তাকে মারধর করেন।ব্যবসায়ী শেখ আমানুল্লাহ দাবি করেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটতো। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারছিলাম না। দুপুরে কিছু নারিকেল তেল ও নুডলসের প্যাকেট চুরির সময় সাদ্দামকে স্থানীয়রা হাতেনাতে ধরে। তবে তাকে দোকানের খুঁটিতে বেধে মারধর করা আমার ঠিক হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি আরও বলেন, ‘সাদ্দামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি চুরি ও একটি ছিনতাই মামলা চলমান। এছাড়াও একবার পুলিশের হাতে আটক হয়েছিল সে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:05 am, Wednesday, 2 February 2022
53 Time View