তরিকত ফেডারেশন মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার লাকসামে তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।শুক্রবার বিকেলে লাকসামের গোবিন্দপুরের দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের সামনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে স্থানীয় জনগণ এক সমাবেশে এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা জানান, তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী যতক্ষণ না মন্ত্রীদের কাছে ক্ষমা না চাইবেন ততক্ষ তাকে বয়কট ঘোষণা করা হলো।সমাবেশে বক্তব্য রাখেন দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের মোতয়াল্লী সৈয়দ মনজুর আলম পারভেজ, মোহনপুর দরবার শরীফের প্রতিনিধি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের লাকসাম উপজেলা সভাপতি এমএ তাহের, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল হোসেন হেলালি, লাকসাম পৌরসভা সাধারণ সম্পাদক জাফর আহমদ ইসলাহী, আওলাদে চাঁদপুরী সৈয়দ মোহন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মশিউর রহমান।এর আগে, গতকাল কুমিল্লার লাকসাম উপজেলার দোগাইয়া আশরাফিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার জায়গায় গৃহহীনদের জন্য ঘর তোলা হচ্ছে বলে অভিযোগ তুলে পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তরিকতের নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।পরে আন্দোলনকারীরা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এতে মাদ্রাসাটি রক্ষার দাবি জানানো হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাদ্রাসার জায়গা ছেড়ে দেওয়া না হলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও লাকসামের ইউএনও এ কে এম সাইফুল আলমের অপসারণের দাবিতে আন্দোলনে নামার হুমকি দেয় তরিকত ফেডারেশন।প্রতিষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।