Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পদ্মা নদীর পাড় কেটে ফিলিং বালি উত্তোলন করে ড্রাম ট্রাক ও টলিতে করে বিক্রয় করছে খোকন নামের এক প্রভাবশালী ব্যাক্তি।

এই বালি উত্তোলন কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হতে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহা সড়ক। এবিষয়ে বালি উত্তোলনের সময় কেউ কোন স্লিপ দেখাতে রাজি হননি।স্থানীয়রা জানান, এই বালি উত্তোলন করছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী খোকন।

তবে সেখান থেকে ঝিনুক বালি মহাল নামের প্রতিষ্ঠানের প্রোপাইটর লিটন বলেন, এই বালি উত্তোলনের বিষয়ে খোকন কিছু জানেন না। আমি এই বালি মহালের মালিক আমি। খোকন আমার ভাইরা।

এবিষয়ে নিউজ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে তেমনটি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Tuesday, 8 February 2022
25 Time View