Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুর সদর হাসপাতালে যাওয়ার রাস্তায় যানজট,জরুরী চিকিৎসা সেবায় বিলম্ব

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি অধিকাংশ সময় যানজট লেগেই থাকছে। রাস্তা দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠায় সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় সেখানে আগে থেকেই যানজট দেখা দিত। গত কয়েক বছর করোনা কালীন সময়ে হাসপাতালে টিকা ও চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট চরম মাত্রায় পৌঁছেছে।

দৌলতপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক পাশাপাশি এলাকায়। রাস্তার জমি দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলার ফলে ঈগল মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হয়।হাসপাতালের সামনের রাস্তায় এ যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন রোগীরা। রোগী নিয়ে এসে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহনগুলো দ্রুত হাসপাতালে ঢুকতে পারছে না। যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা ও করোনার টিকা নিতে আসা মানুষ সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ।হাসপাতালে সেবা নিতে আসা মো. ওসমান বলেন, রাস্তার উপর দোকান ও বেপরোয়া অটোরিকশা যানজটের একমাত্র কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হাসপাতালে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ কমবে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আসার রাস্তায় দোকানপাট থাকার কারণে এমনিতেই যানজট লাগে। তারপরও করোনা কালীন সময়ে টিকা ও চিকিৎসা নিতে আসার কারনে যানজট চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার জানান, যেহেতু রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ তাই বিষয়টি নিয়ে আলাপআলোচনা করে দ্রুত সমাধানের করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:12 pm, Wednesday, 9 February 2022
27 Time View