Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

একই বৌকে দ্বিতীয়বার বিয়ে মদনের!

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি:- দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক মদন মিত্র। আগেই এমনটা ঘোষণা দিয়েছিলেন তিনি। যেমন কথা, তেমনই কাজ।

শনিবার কালীঘাটে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে নিজের স্ত্রী অর্চনাকে ফের বিয়ে করলেন তিনি।একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য বজায় রেখে, কামারহাটির বিধায়ক জানিয়েছিলেন, দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রীর নাম প্রকাশ্যে জানাতে চাননি মদন। তবে ছাদনাতলায় বরবেশী মদনের সামনে কনে পানপাতা সরিয়ে মুখ দেখাতেই হয় রহস্যভেদ। দেখা যায়, নিজের স্ত্রীকেই ফের বিয়ে করেছেন তিনি।ঠাকুমা ও ঠাকুরদাদার এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মদনের নাতি মহারূপ।

বছর ছয়েকের মহারূপও মদন-অর্চনার বিয়ে উপভোগ করে ছাদনাতলায় উপস্থিত থেকেই।নিজের ঘরনির সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে মদন বলেন, ‘যারা অনেক বছর আগে বিয়ে করেছেন তাদের আবারও নিজের জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের উদ্যোক্তাদের। আমি ৪০ বছর আগে অর্চনার সঙ্গে ঘর বেঁধে ছিলাম। অনেক কিছুই বিস্মৃত হয়ে গিয়েছিল আজ আবার নতুন করে বিয়ে করে সেই সব দিন মনে পড়ে যাচ্ছে।এর আগে শনিবার বিয়ে উপলক্ষে শো-রুমে গিয়ে লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি কিনেছিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। নববধূর জন্য কিনেছিলেন লাল বেনারসিও। দাম এক লাখ টাকা।

সেই মহার্ঘ পোশাক পরেই বিয়ে হল মদন-অর্চনার।দল তাকে শোকজ করেছে বলে সংবাদমাধ্যম মারফত জেনেছেন বলে জানিয়েছেন মদন মিত্র। তবে তিনি জানিয়েছেন কোনও চিঠি তিনি হাতে পাননি। এভাবে বিয়ে করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বেকার। দেখলাম হাতে অনেক সময়ে রয়েছে তাই বিয়ে করে নিলাম আবার।’মাসখানেক আগে ‘দিদি নম্বর ১’-র সেটেও বউকে নিয়ে আসতে দেখা গিয়েছিল তৃণমূলের এই বিধায়ককে।

সেখানে রচনার সামনে মদন-অর্চনার জুটি বেশ তারিফ কুড়িয়েছিল। বউকে পটানোর গল্পও শুনিয়েছিলেন মদন। তাহলে কি মদনের বায়োপিকে অর্চনাকেই দেখা যাবে?

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:52 pm, Sunday, 13 February 2022
55 Time View