কুমারখালী বাসষ্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে ভ্যান চালক খুন, খুনী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বজ ২৩ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এহত্যাকান্ড ঘটে। এ ঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েল (৩০) কে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি কুমারখালী পৌরসভার ২ং ওয়ার্ডের রতনের ছেলে। নিহত ভ্যানচালের নাম জাহিদুল ইসলাম সে পাশ্ববর্তী খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভিশন এর শো-রুমের ভ্যানচালকের সাথে জুয়েলের কথাকাটি হয়।

একপর্যায়ে জুয়েলের কাছে থাকা ধারালো চুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও ভ্যান চালকের গলায় আঘাত করে। এতে ভ্যান চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালককে হত্যা করা হয়েছে। আমরা ঘাতককে আটক করেছি।