Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক সংবাদ// ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তারা দেশের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীদের বিভিন্ন স্থাপনাকে টার্গেট করছে। দেশের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর আসছে।এদিকে রাজধানী কিয়েভের আকাশ সীমায় রেড এলার্ট জারি করে সাইরেন বাজিয়ে বিপদ সংকেত জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া, দেশটির বিভিন্ন শহরের স্কুল-কলেজ বন্ধসহ সবাইকে কাজে যাওয়া থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।ইতিমধ্যে এক ভিডিও বার্তায় ইউক্রেনে সামরিক শাসন জারি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি।

এ সময় তিনি দেশের সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি, আমাদের সেনাবাহিনী কাজ করছে। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের দেশের জন্য আন্তার্জাতিক সহায়তার বিষয়ে কাজ করছেন।তিনি বলেন, ‘আমরা অনেক শক্ত। যেকোনো পরিস্থিতির জন্য আমরা তৈরি। আমরা সবার ওপরেই বিজয় লাভ করব, কারণ আমরা ইউক্রেনিয়ান।’ এসময় আতঙ্কগ্রস্থ না হয়ে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির দোনেৎস্ক অঞ্চলের কামাটরস্কে বেশ কয়েকটি বিষ্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও উত্তর ইউক্রেনের কারকিভ, দক্ষিণের ওদিশা এবং পশ্চিম দোনেৎস্কের ওব্লাস্ট এলাকা থেকেও বিস্ফোরণের খবর আসছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এছাড়া, কিয়েভের প্রধান বিমানবন্দর থেকেও বিস্ফোরণের শব্দ আসছে বলেও জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:55 pm, Thursday, 24 February 2022
26 Time View