Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের স্থানান্তরের ব্যবস্থা হয়েছে

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// ইউক্রেনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এই পরিস্থিতির কারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বরেও জানান তিনি।বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য পোল্যান্ড অ্যাম্বাসি একটা বিজ্ঞপ্তি জারি করেছিলো। পোল্যান্ড সরকার বাংলাদেশিদের দুই সপ্তাহ রাখার অনুমতি দেবে। আড়াইশ’র মতো বাঙালি পোল্যান্ডে আসতে চেয়েছেন। আজ সকালে পোল্যান্ড অ্যাম্বাসিকে বিষয়টি জানানো হয়েছে। আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের খরচে তাদের ভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য।

তবে ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে তাদের নিজ খরচে আসতে হবে।তিনি আরও বলেন, পোল্যান্ডে তাদের রেখে দেয়ার পরিকল্পনা নাই, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ বিমানসহ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা হচ্ছে।ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে শাহরিয়ার আলম আরও বলেন, এই ইস্যুতে বাংলাদেশ আগের সিদ্ধান্তেই আছে।

আমাদের ফরেন পলিসি অনুযায়ী আমার ইন্টারফেয়ার করব না। আমরা পরিস্থিতি অবজার্ভ করছি। ইউক্রেন ইস্যুতে দ্রব্যমূল্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:57 pm, Thursday, 24 February 2022
41 Time View