Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় আ’লীগ নেতা মামলায় ৫ জন গ্রেফতার

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া জেলার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান দুই আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, নজরুল মালিথার ছেলে রনি মালিথা, একই গ্রামের আব্দুল হামিদের ছেলে জনি ও ড্যানি এবং জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক ।র‌্যাব-১২ অধিনায়ক রফিকুল ইসলাম গনি বলেন, গ্রেফতারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তারা দুজন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাকি তিন আসামি হত্যাকাণ্ডে নানাভাবে সহযোগিতা করেছেন।প্রসঙ্গত, গত ১৮ ফেব্রয়ারি সকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:08 pm, Thursday, 24 February 2022
27 Time View