জাপা মহাসচিবের মন্তব্য নতুন নির্বাচন কমিশন আ’লীগ সমর্থিত আমলাতান্ত্রিক সংগঠন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// নবগঠিত নির্বাচন কমিশন আওয়ামী লীগ সমর্থিত একটি আমলাতান্ত্রিক সংগঠন। এই কমিশন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।রবিবার রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে প্রেসিডিয়াম সভার বৈঠক শেষে নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের একথা বলেন।মুজিবুল হক চুন্নু বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে। যে সকল প্রজাতন্ত্রের কর্মচারী নবগঠিত কমিশনে কাজ করবে, তারা দায়িত্বে অবহেলা করলে তাদেরকে আইনের আওতায় আনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইন করার দাবি জানালেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।এদিকে, আজ বিকেলে শপথ নিয়েছেন ১৩ তম নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। গেল ২৭শে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বিল ২০২২ জাতীয় সংসদে পাশ হয়।