মদ্যপ বিএসএফ সদস্যকে ফেরত পাঠাল বিজিবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

তহিদুল ইসলাম রতন নওগাঁ জেলা প্রতিনিধি// নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেয়া হয়েছে।

রবিবার বিকেলে কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন বলেন, রবিবার বিকেলে কালুপাড়া সিমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ওবিএসএফের ব্যাটলিয়নের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমারকে হস্তান্তর করা হয়েছে।

এ সময় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের কর্ণেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন। এ সময় কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ভারতীয় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের সাথে যোগাযোগ করা হয়।