সরকারী দরের চেয়েও কমে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:– সরকারের বেঁধে দেয়া দরের চেয়েও আট টাকা কমে ১৫২ টাকায় বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।

এছাড়া কেজিতে ২ টাকা কমে ৭২ টাকা কেজি বিক্রি হচ্ছে ছোলা। তবে এ সপ্তাহে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। নাজিরশাইল ৭২ থেকে ৭৫ টাকা, মিনিকেট ৬৫ থেকে ৬৬ টাকা, বিআর আটাশ ৪৯ থেকে ৫২ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কেজিতে ৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সবধরনের মাছ। কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে সবজির দাম।