Jashore , Tuesday, 10 November 2026

পু‌লিশ কন‌স্টেবল থেকে বিসিএস ক্যাডার

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হাকিম উদ্দিন নামের এক যুবক।

গত বুধবার ৪০তম বিসিএসের ফল বের হয়। সেখানে তিনি পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন।জানা যায়, হাকিম উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি। তারপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাস করে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন।কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার।

২০১৩ সালে পুলিশে যোগদান করে প্রথম বছর গাজীপুর শিল্প পুলিশে কাজ করে বদলি হয় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। সেখানে থাকা অবস্থাতেই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। তারপর আর মাস্টার্স করেননি তিনি।এরপর ২০১৮ সালে ৪০তম বিসিএস এ আবেদন করেন। প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষ চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।নিজের অধ্যবসায় ও হার না মানার গল্প জানিয়ে হাকিম উদ্দিন বলেন, ‘ডিএমপিতে কাজের চাপ প্রচুর। সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো মানের একটা চাকরির চিন্তা শুরু হয়। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির হলেও একটা চাকরির চাহিদা ছিল।

এই চিন্তা থেকেই কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি।’ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে হাকিম বলেন, আমার এ পরিশ্রমের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য করেছেন।

প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম-এর আগে আবেদন করিনি।যখন মনে হয়েছে প্রতিযোগিতা করতে পারব, তখন আবেদন করি। তাই ৪০তম-তে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিই। ফল বেরোলে দেখি পুলিশ ক্যাডারে ৬৭তম হই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:15 pm, Friday, 1 April 2022
16 Time View