দৌলতপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যাক্তির প্রতিভা বিকশিত করি“ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবীর পান্না প্রমুখ। এ সময় সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।