ওসামম চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// বিকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজেম পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম সরকার।
লে. কর্ণেল খাইরুল জানান, সোমবার বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজেমপাড়ায় র্যাব সদস্য পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুইজন লোক চাঁদা দাবি করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মাহামুদ পাড়ার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে, মো. ফয়েজ উদ্দিন (১৯) এবং নরসিংদী জেলার মাধবদী উপজেলার নুরালাপুর ইউনিয়নের আলগী কান্দারপাড়ার বাসিন্দা মো. আব্দুল জলিলের ছেলে মো. আল আমিন (৩৩)।আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার তথ্য স্বীকার করে।
এসময় তারা স্বীকার করে যে, ইতিপূর্বে বিভিন্ন সময়ে র্যাব সদস্য পরিচয়ে মানুষের কাছ থেকে আদায়কৃত অর্থ ও মালামাল তাদের ভাড়া বাসায় মজুদ রয়েছে। পরে আটকদের স্থানীয় ভাড়া বাসায় তল্লাশী করে পাওয়া যায় র্যাবের ভুঁয়া ২ টি জ্যাকেট, ১ টি পিস্তলের কভার, ১ টি রিভলবার সদৃশ লাইটার, ১ টি ছোরা, ২ টি মোবাইল ও নগদ ২ হাজার ১০০ টাকা।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আটকরা স্বীকারোক্তি দিয়েছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার জনৈক সুমন মুন্সীর সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজিতে জড়িত। তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ ও বিভিন্ন মালামাল আদায় করত।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্ণেল খাইরুল।







