স্ত্রীর শ্লীলতাহানি, কারখানার জিএম-কে ছুরকাঘাত স্বামীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// সাভারের আশুলিয়ায় নারী পোশাককর্মীর শ্লীলতাহানির ঘটনায় কারখানার জেনারেল ম্যানেজারের হাতে ছুরিকাঘাত করেছে ওই নারীর স্বামী।

গত মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে।আহত জেনারেল ম্যানেজার একে আজাদ (৫০) গত ৬ দিন আগে ওই কারখানায় যোগদান করেন। যোগদান করেই তিনি নারী শ্রমিকদের হেনস্থা করা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। হামলাকারী শ্রমিকের নাম বারেক (২৭)। তিনি ওই কারখানায় সুইং সেকশনের হেলপার হিসেবে কাজ করেন।

তার স্ত্রী একই কারখানায় ফোল্ডিংম্যান হিসেবে কাজ করেন।কারখানার শ্রমিকেরা জানান, মঙ্গলবার জিএম আজাদ কয়েকজন নারী শ্রমিকের শরীরে হাত দেন। এর মধ্যে বারেকের স্ত্রীও ছিলেন। পরে বারেককে তার স্ত্রী ঘটনা খুলে বললে বারেক জিএমের চেম্বারে গিয়ে ঘটনা জানতে চান। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় গার্মেন্টসের কাজে ব্যবহৃত বারেকের হাতে থাকা একটি ধারালো চাকু দিয়ে জিএমের হাতে আঘাত করেন বারেক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কারখানার মালিক তামিম মাহমুদ বলেন, ‘ঘটনাটি আমি পরে শুনেছি। শ্রমিক কারখানার প্রশাসনকে না জানিয়ে নিজেই উত্তেজিত হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

আশুলিয়া থানার এস আই ফরিদ জানান, ছুরিকাঘাতের ঘটনায় বারেক নামের একজনকে আটক করা হয়েছিল। বুধবার সকালে উভয় পক্ষ থানায় এসে কেউ মামলা করবে না মর্মে লিখিত দিয়ে আটক বারেককে নিয়ে গেছে।