Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন শুরু, যোগ দেননি ইমরান খানসহ পিটিআই সদস্যরা

আন্তর্জাতিক সংবাদ// পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে অধিবেশন শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয়েছে এই অধিবেশন।

তবে অধিবেশনে দেখা যায়নি ইমরান খানসহ পিটিআইয়ের অধিকাংশ সদস্য।অধিবেশনে আজ ভোট দিবেন পার্লামেন্টে সদস্যরা। এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে যাবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য।

অনাস্থা ভোটে জয় পেতে জাতীয় পরিষদের ৩৪২ সদস্যের অন্তত ১৭২ জনের সমর্থন দরকার হবে ইমরানের। বেশ কয়েকজন আইনপ্রণেতা জোট ছাড়ায় এরইমধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ইমরানের পরাজয় প্রায় নিশ্চিত।তবে ক্ষমতাসীন পিটিআই বলছে, এখনই বিরোধীদের জন্য মাঠ ছাড়ছেনা তারা।

শনিবারের অধিবেশনে বিদেশি ষড়যন্ত্র মূলক বার্তা তুলে ধরে তার উপর বিতর্কের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানানোর ঘোষণা দিয়েছে দলটি।এদিকে, শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পাকিস্তানের সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান খান। কোর্টের রায় মেনে নিলেও আমদানি করা সরকার গ্রহণ না করার ঘোষণা দেন তিনি।রবিবার এশার নামাযের পর দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দেন ইমরান।

অন্যদিকে, স্পিকারের পর শুক্রবার পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাশেম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:49 pm, Saturday, 9 April 2022
30 Time View