ফরিদ আহমেদ ফরিদ// কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর আধ্যাত্মিক সাধক সোলাইমান শাহ্ (র.) ওরশ ও গ্রামীণ মেলা শুরু ৩ দিন ব্যাপী ২৭,২৮ ও ২৯ চৈএ পর্যন্ত চলবে ওরশ অনুষ্ঠিত হবে।
দুই বছর পর কুষ্টিয়া ভেড়ামারার আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) ওরশ ও গ্রামীণ মেলা উদযাপন হচ্ছে । করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকলে আজ ১০ এপ্রিল ২০২২ রবিবার থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৩দিনব্যাপী ওরশ ও গ্রামীণ মেলা শুরু হচ্ছে।স্থানীয় সূত্রে জানাগেছে, আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) এবার ৫১ তম শাহাদাৎ বার্ষিকী ও ওরশ শরীফ। প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ৩দিনব্যাপী ওরশ মোবারকে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আগমন ঘটে থাকে।
প্রতি বছর চৈত্র মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই তিন দিন ব্যাপী ওরশ উপলক্ষে সমবেত হন। ওরশকে ঘিরে প্রতিবছরের লাখো ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হয় গোলাপনগর দরবার শরীফ।







